Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নির্বাণ || Robbin Pramanick

নির্বাণ || Robbin Pramanick

নতুন বর্ষা এসে আবার
ধুয়েছে জমে থাকা পাতার ধূলো –

বালকের চোখে প্রথম আগুন লাগা ঘোর
অরণ্য আকাশ ছেয়ে থাকা
নরম আলোর ভোর রেখে গেছে প্রাণে তার
বালিকার অনন্ত প্রহর …

দরজা খুলে বালিকা বলেছিল –
এখন তো দাদা বাড়ি নেই;
নির্জন আকাশ নীল চোখে খুলে দিয়েছিল বুক
তখন মেঘে মেঘে নির্জন প্রহর জুড়ে স্বপ্নিল সুখ !

সুখ পাখির ডানায় সেই আলো ভেসে গেছে দূরে
বালক পাখিরা আজও মজে আছে সেই সুরে

বালকের চোখে অনন্ত আগুন লাগা ভোর –
ধূলো ধুয়ে নতুন বর্ষায় এসেছে আবার ঘোর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *