বেশ কটা শূন্য দিন কাটাবার পর
আবার হাতে তুলে নিয়েছি
প্রিয়তমা কলম আমার, তাই
মনেতে একটা বিস্ফোরণ খুশির,
শারীরিক যন্ত্রণাকে অগ্রাহ্য করে
সাম্প্রদায়িক সম্প্রীতির ঢপকে
একশো আটবার মহান বলে,
মৃত্যুর প্রতীক্ষায় রাস্তায় রাস্তায়
আমি দলহীন, সন্ত্রাসহীন হিন্দু,
বাংলাদেশের মতন এই বাংলাতেও
আমার কোন নিরাপত্তা নেই,
কারন আমি কোন দলকেই ভোট দিই না।
বিক্রি হয়ে যাওয়া মিডিয়াও
তাদের হারিয়ে যাওয়া সংবাদে
অজ্ঞাত জনৈকের হত্যাকাণ্ডের খবর
ছাপবে কিনা জানিনা,
আগুন কখনও থেমে থাকে না,
হিংসার আগুনে পুড়ে যায়
দেশ, রাজ্য, সম্প্রদায়, মন
ভালোবাসা আর বিশ্বাস
কবে যেন হারিয়ে গেছে তা টের পায়নি,
টের পাইনি যোগ্য বা অযোগ্য কিভাবে
এক মিছিলে হাটে, আন্দোলনে
যদি রাজনীতি থাকে তবে তা
ভুলভুলাইয়ার মতন হারিয়ে যায়,
তবুও আমি পথে পথে হাঁটি
বেপরোয়া মৃত্যুর মুখোমুখি।
