মুখ উজ্জ্বল করিলে দেশের
শিকাগো ধর্ম সভায়,
যুবসমাজের আদর্শ তুমি দরিদ্রের একমাত্র সহায়।
হে পরিব্রাজক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ,
শ্রী শ্রী রামকৃষ্ণের প্রাণ প্রিয় শিষ্য একদা ছিলে নাস্তিক নরেন্দ্র।
ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ করিলে রচনা কতশত,
দর্শন শাস্ত্রের হোলে মহীরুহ ঠিক আপন গুরুর মত।
দরিদ্র নারায়ণ সেবাই প্রধান ব্রত ছিল হে বীরেশ্বর,
মানব জাতিরে দেখাইলে পথ
“জীবে প্রেম করে যেইজন ,সেইজন সেবিছে ঈশ্বর।”
