Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ধ্রুপদী ছায়ার বিস্ময় উৎসবে || Asim Das

ধ্রুপদী ছায়ার বিস্ময় উৎসবে || Asim Das

আমার আকৈশোর ছায়াপুঞ্জ ব্রহ্মাণ্ডের মায়াকুঞ্জে রেখে
সানন্দে এক্ষুনি চলে যেতে পারি জাতকের স্মৃতি দর্পণে ।

কী অনাবিল আনন্দে আমার কিশোর ছায়ার কুঁড়ি
আমার-ই বৃদ্ধ ছায়াবৃক্ষের বোঁটায় যুবক ছায়ার হাত ধরে
হুটোপুটি ফুটেই চলেছে ঝিরি জীবন সুগন্ধে !
— ভাবতেই আমার সীমিত অস্থির মনের মূল ছাড়িয়ে
এক অনন্ত মনের প্রশান্ত জন্ম হয় ।
দেখি , আমার ক্রুদ্ধ ছায়ার চোখে আমার-ই ক্ষমাশীল
ছায়ার দৃষ্টি ভাসে এক অভূতপূর্ব ধ্রুপদী ছায়া উৎসবে ।

আমার অজান্তে আমি একইসাথে মিলে মিশে আছি
বিষাদ -দুঃখ-সুখ -ছায়ার শরীরে ।
এতো এতো জানার বিস্ময় ছেড়ে
আমি কী হারাতে পারি শেষ তারার আড়ালে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *