Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ধনেপাতা || Sankar Brahma

ধনেপাতা || Sankar Brahma

“এই প্রেম জন্ম এর আলোর জন্মের বহু আগে
যখন থাকবে না আলো তখনও থাকবে ভালবাসা”
-(আরব্য রজনী)

পৌষের সকালে এক, হিমেল শীতের হাওয়ায়
বাজারে তোমার সঙ্গে দেখা অকস্মাৎ
বহুকাল পর
এক আঁটি ধনেপাতা উপহার দিয়ে ছিলে তুমি
কেন তা জানি না
জানি লোকে ফুল ফল মিষ্টিও উপহার দেয়
কিন্তু পাতা? তাও আবার ধনেপাতা
শুনিনি কখনও।

তুমি আজ রয়েছো কোথায়,আছ যে কেমন? কিছুই জানি না
শুধু জানি আমার নিকটে তুমি
ধনেপাতা গন্ধ হয়ে আছো।
আজকাল ধনেপাতা ঘরে এলে পরে
মনেহয় যেন তুমি এলে
বহুকাল পরে এক পৌষালী সকালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *