Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দিয়েছি হাততালি || Subrata Mitra

দিয়েছি হাততালি || Subrata Mitra

এই যে আমাকে এত দিচ্ছ গালি
আমি করিনি রাগ, দিয়েছি হাত তালি

সারারাত ……..
তুমি শীতাতপ নিয়ন্ত্রিত মেশিনের তলায় ঘুমোলে
মনের আনন্দে মন ও শরীর ঠাণ্ডা করে শুলে
পরক্ষণেই লোডশেডিং হয়ে গেলে
অমনি আমার মা মাসী তুলে গালাগালি দিলে
এখানে আমার কি অপরাধ তুমি দেখতে পেলে?

এই যে আমাকে এত দিচ্ছ গালি
আমি করিনি রাগ, দিয়েছি হাত তালি

গরম সহ্য করে শুয়ে আছি বলে
তুমি আমায় মোষ,জানোয়ার বললে
মধ্য রাতে তোমায়……….
মোবাইল চ্যাটিংয়ে বাঁধা দেওয়ায় উদোম খিস্তি দিলে
এসব নাইবা করতে পারতে-
আমায় তুমি যদি স্বামী বলে মানলে।

তা না করে দিলে সদা – ই গালি
আমি একটুও করিনি রাগ তাতে, দিয়েছি হাত তালি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *