Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দহন || Pijush Kanti Das

দহন || Pijush Kanti Das

কে তুমি বাজিয়ে বাঁশি আনমনে হেঁটে চলে যাও ..।
শুনে সে উদাসী সুর মনে ওঠে বেদনার ঢেউ ।
আকাশ -বাতাস কাঁদে থমথমে উদাসী ব্যাকুল ,
যদি আমি ভুল করেও করি কোন ভুল
শোধাবে যে সেই ভুল মোছাবে চোখের জল
নেই নেই কেউ ।।

রাত নামে নিস্তব্ধ হয়ে যায় ধরা ,
আমিতো নিজেকে ভাবি
রাত জেগে ছুটে চলা ডাক হরকরা ।
অলীক সুখের আশে ভেঙে দিলো
ছেড়ে গেল গরীবের নীড় …..।
ভুলতে আজো পারিনিতো
তার সে যতেক কথা মন মাঝে করে শুধু ভীড় ।
মন বলে ভাববো না আত্মা কিন্তু শোনে না যে কথা ,
আজো মাথা দপদপ বুক জুড়ে চিনচিনে ব্যথা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *