বুকের অলিন্দে আনন্দে সঙ্গীত
বাজে ,তোমার শরীর বেয়ে ঝরে
শিশির ফোঁটার আস্ফালন যেন
বিশুদ্ধ ল্যাভেন্ডারের মত গন্ধ-
বুকের মাস্তুলে রঙিন পতাকা –
ডানামেলা প্রজাপতি ওড়ে,
দূর থেকে শুনি মাস্তুলের গান …
এই গান শুধু বাউল হৃদয়-
দিকে দিকে দেশে দেশে বাজে বাঁশি
শুনি বন্দরের আত্ম অভিমান
মনের সঙ্গীত সব বেজে ওঠে
সকল রূদ্ধ কপাট খুলে যায়-
যুগে যুগে জেগে ওঠে প্রাণ –
যারা সুপ্ত,দুঃস্থ ছিল মৃয়মান
এখনও দুর্যোগ দিন – অহংকার
এতো অবিশ্বাস, এতো রক্তপাত
আকাশ ছেয়েছে ধূম্র মায়াজাল
বিষের স্তুপের উপর জীবন
শুধু তোমার আলোর দিশা বুকে
পথভ্রষ্ট নাবিকের অপমান
মুছে ,বাজে জীবনের জয়গান …
