জীবন যুদ্ধ নয়তো সোজা
কণ্টকময় পথ,
জিততে হলে কঠিন সংগ্রামে
থাকতে হবে সৎ।
মধ্যবিত্ত অবলীলায় সংসার জ্বালা সয়,
হয়না ক্লান্ত জীবন যুদ্ধে
রুখতে জীবন ক্ষয়।
গরিবের আজন্ম কাল চলে
যুদ্ধ সকাল বিকাল,
চলার পথে জীবন ধারায়
পদে পদে সুখটি হারায়।
ধনী জনের নেই কোন খেদ
ঘটে জীবনে যুদ্ধের ছেদ,
আরাম আয়েশে জীবন কাটে
সুখটি থাকে হাতের মুঠে।
চড়াই উৎরাই সামলে চলা
বড়ই কঠিন ভাগ্যের খেলা,
হয়না সবার সুখের জীবন
হঠাৎ যা লাভে ঈশ্বরের দান।
নিজের অধিকার লাভের তরে
চলতে হয় লড়াই করে,
যায়না পাওয়া এমনি কিছু
যুদ্ধ হাঁটে তাই পিছু পিছু।
