তোমরা আছো সাথে , আমার বাঁচতে ভালো লাগে
কাল ছিলো যে ফাঁক , আজ সে জমাট বুকে ।
বদলে বিষাদ — বিহু , স্বজন-ই – সংরাগে
ঘনিষ্ঠ ঘর পথেই , মন বাড়ালে ধুকপুকে ।
ছড়িয়ে আছো হাত , আমার যাওয়ার অপেক্ষায়
ভাসিয়ে শিরায় নদী , জড়ালে থই থই ।
নৌকা বিলাস- খুনসুটি আর মজারু আড্ডায়
ভরছে জীবন দেখে , যম লুকোলো খই !
বন্ধু আষাঢ় গ্রামে , বন্ধু ছায়া বোগায়
বন্ধু কালিন্দীতে , বন্ধু বাগান -লেকে ।
বন্ধু গ্যালাক্সিতে , বন্ধু শুকুর মায়ায়
বন্ধু স্বাতীর জলে , ঝিনুক গেলো ডেকে ।
জন্ম -মায়ের টানে , বড়দি ফোনের পাশে
ছোড়দি ভাবে কবে ? দাদা ক্যালেন্ডার ।
বৌদি পান্তাভাতে , আমার বৈদেহী-মেঘ – মাসে
ব্যক্তি চিঠির খামে , বৃষ্টির-ই সম্ভার …
