ছুটছে রহিম , ছুটছে রোহন
ঘুড়ির পিছু পিছু
ডাকছে দু’জন — ” লম্বা আকাশ ,
হও না বাপু নীচু ” ।
নামতে নামতে আকাশ যখন
মেঘের কাছাকাছি ,
বৃষ্টি বেগম বললো — ” সবাই
ঘুড়ির সঙ্গে নাচি ” ।
দাঁড়িয়ে বাতাস শুনছিলো সব
ঝড় হলো সে রেগে ,
লাটাই ঝড়ের রাগ গোটাতেই
ছুটলো ছড়া বেগে ।
