Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চেতনার দূরত্ব || Subrata Mitra

চেতনার দূরত্ব || Subrata Mitra

দিনে দুপুরে কোলকাতা রাজধানীর বুকে শিশু খুন হয়ে গেল?
তার জন্য কোন শোক মিছিল হলো না?
একটাও মোমবাতি মিছিল চোখে পরলো না?
নীরবতা,শোক পালন বা মৌনতা কিছুই নেই..!
এ কোন পশ্চিমবঙ্গ?
এই পশ্চিমবঙ্গেই কি নেতাজি সুভাষ, রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের মতো মহান মানবের জন্ম হয়েছিল?

ওদিকে…….
রাজপথে জনসমাবেশ দিকে দিকে
রাজ্যে এখন পাঁচ পাঁচটি রাজনৈতিক দল মিটিং; মিছিল; সভা সমাবেশ এমনকি অনশন অবধি করছে..
সবাই যে যার স্বার্থ আর ধান্দাবাজির লাইনে লড়ছে
অথচ………
অথচ মায়ের কোলে শিশু খুনের কথা কারুর মনে পড়ছে না?
না; না; না; না ওসব কারোরই মনে পড়ছে না
রাজনৈতিক নেতাদের কথা নয় বাদই দিলাম
সব বুদ্ধিজীবীরা কোথায় গেল?
শিক্ষাবিদদের মুখে কোন বিবৃতি নেই কেন?

বুদ্ধিজীবীরা আজ তোষণজীবীতে পরিণত হয়েছে
শিক্ষাবিদরা আজ ভিক্ষাবিদে পরিণত হয়েছে
রাজ্যে এখন তোষণ তন্ত্রে ঘুরছে প্রজাতন্ত্র
রাজ্য যখন নৈরাজ্যে করছে পদার্পণ
তখনই তো শুরু হয় নিষ্পেষিত নির্যাতন; শুরু হয় স্বৈরাচারী আগ্রাসন
ঠিক তখনই শুরু হয় হিংসা লীলায় উন্মাদ হানাদারদের রাক্ষসী অধিগ্রহণ

এই লীলা খেলার সামনে শিশু মৃত্যু; মায়ের ধর্ষণ; পিতার অপমান; জাতির লজ্জা; এসবের কিচ্ছু যায় আসে না
কারণ, রাষ্ট্র; শাসন; ক্ষমতা; সমাজ ব্যবস্থা; বিবেক ভ্রমণ
এরা সবাই চেতনার ঠিকানা হতে বহুগুণ দূরে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *