শিশির ভেজা গাছগুলিতে
ফল আছে সব ঝুঁকি,
তারই ফাঁকে সূর্যি আলোক
ঝিকমিকি দেয় উঁকি।
খুকু শুধায় মাগো বলো
গাছ কেন রয় ঝুঁকে,
খুকুর মাতা বলে শুনে
ফলের ভারে সুখে।
প্রচুর ফল ধরেছে তবু
অহংকার নেই মোটে,
গাছের শাখে ফল ও ফুল
যতই বেশি ফোটে।
গাছ আমাদের দেয় যে অনেক
ধৈর্য সহ্য দীক্ষা,
ধনী হলেও মনের মাঝে
দম্ভ না রাখার শিক্ষা।
