হেমন্তের শীতল বায়ে
শুষ্কতার রূপ গাথা,
রঙ হারিয় পড়ে ঝরে
চিরহরিৎ পাতা।
সোনা ঝরা হেমন্ত রোদ
পাকা ধানের শীষে,
ধূপছায়া রঙ বিলায় সুখে
আলোক ছায়ায় মিশে।
নতুন নতুন ফুলের বাহার
রাজে ফুলের বাগে,
অলিকুলের গুঞ্জন শুনে
কুসুম কলি জাগে।
অলির ছোঁয়ায় নরম
পাপড়ি ওঠে দুলে,
আনন্দে খায় মধু অলি
পাখনা দুটি তুলে।
