রাস্তার ওপর দাঁড়িয়ে আছে সারিসারি গাছ
গাছগুলোর গায়ে মাথায় ধুলো
বহুদিন গাছগুলো স্নান করে নি
রাস্তা দিয়ে প্রচুর লোক যাতায়াত করে
এই ধূলো মাখা গাছগুলোর কথা কেউ ভাবলো না
নিজেদের প্রয়োজনে মানুষ কেটে ফেলে গাছের হাত; পা; মাথা
আরও বেশি প্রয়োজন হলে কেড়ে নেয় তার প্রাণ টাও
এভাবে যদি অকাল মৃত্যু হয় প্রতিটি গাছের
কোথায় গিয়ে দাঁড়াবে আগামীতে, মানুষ করুক প্রশ্ন নিজের কাছে
একটা গাছ মানে শুধু একটা গাছ নয়,
সাথে জড়িত আছে অনেক প্রাণ
আজকাল মানুষ ভীষণ নির্মম হয়ে যাচ্ছে,
শুনেছি মানুষ নাকি অনেক জ্ঞানী…?
এক এক করে জঞ্জাল কেটে করছে সাফ
কোথায় পালাবে হে মানুষ বাবা…?
প্রকৃতি তোমাদের করবে যে না মাফ
পৃথিবীজুড়ে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন
মানুষ সহ আরো অনেক প্রাণীর বাড়ছে মারণ ব্যাধির সংক্রমণ
সময় থাকতে থাকতে সকলে মিলে সেবা করো গাছের
প্রকৃতির প্রাকৃতিক বন্ধু গাছই বন্ধু হয় তোমায় বাঁচাবে
চিরদিনই চিরঋণী গাছের কাছে আমরা সবাই
আসুন দলবেঁধে সকলে মিলে গাছেলের প্রাণ বাঁচাই।
