ক্ষোভের কথা মনের ভিতর বুড়্ বুড় করে ওঠে
শোনার মতো মানুষ কই?
ব্যস্ত সময়, ছুটছে সবাই।
মন খালি করে
সেগুলোই মাঝে মাঝে ফেসবুকে ঢালি,
আবার নতুন করে যন্ত্রণা শুরু হয়,
নতুন করে বুড়্ বুড়ি
সুড়সুড়ি দেয় মনের ভিতর,
ফেসবুক খুলে, নিজেকে নিঃস্ব করে
ঢালি আর শুধু ঢালি,
এ’ভাবেই জমে থাকা ক্ষোভ ও যন্ত্রণা করি খালি।
