Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কাল বৈশাখীর পর || Robbin Pramanick

কাল বৈশাখীর পর || Robbin Pramanick

কাল বৈশাখীর দাপটে হঠাৎ
নিমেষে ফেলে গেছে রুহ মহীরুহ
একে একে সকলেই ভূপতিত-
লাশগুলো জমা হচ্ছে হীম ঘরে
কোথায় কখন ভুল ছিল কত !

কতদিন ছেড়া কাটা হবে তার!
নতুন আকাশ গড়বে আবার –
অতঃপর আকাশের দিকে চেয়ে;

আষাঢ়ের মেঘ , সেখানে ঘনায়
নীল ঘন দূরে আকাশের গায়
রঙে রঙে ছুঁয়ে দিচ্ছে রঙ ব্রাশ

শেষ লগ্নের আলো ফুটে উঠছে ,
এক এক পশলা নিবিড় আলো ,
উন্মুখ হয়ে ভিজে যাচ্ছি ক্রমশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *