সুষম আহারের সম্ভাবনায় জাগবে আগামী
বিপুলার সবুজ ভূমি থাকবে নিরাপদে।
শৈশব থাক খেলাধুলায় মস্তিষ্ক বিকাশে,
অকারণ পুস্তক ভারে হৃদয় না কাঁদে।
সামাজিক বিকার বিধি যাক দূরে সরে,
প্রতিযোগিতার ইঁদুর দৌড় না করে গ্রাস!
অকাল পক্কতায় হারায় শিশুর দেয়ালা,
যান্ত্রিক জীবন দিয়ে যন্ত্র-না হয় নাশ।
মানসিক বিকাশ প্রসারণ বাঁধা একাকিত্ব
নরক যন্ত্রনায় বিঘ্নিত,পরিবেশ যৌথ,
হিংসা দ্বেষ আশ্রয়ে বিলুপ্ত বিবেকবোধ,
সুকোমল হৃদয় ভেঙে পাপ কর্মে লিপ্ত!
সভ্যতার অভিরুপ শৈশব বিনাশ
নৈরাজ্যের ক্ষয়ী শিকার যুবক ছাত্র!
বিদ্যার ব্যভিচারে ছাত্রের সর্বনাশ
বেকার বঞ্চিত কর্মক্ষমী যুবসমাজ ।
শিক্ষার নৈরাজ্যে আহত প্রজন্ম প্রজন্ম ,
হারিয়ে মানবিক সামাজিক চেতনাবোধ!
নবযৌবন জাগো, হালধরে হও আগুয়ান,
রত্নাবতী পরবর্তী প্রজন্মের স্বপ্নভূমি হোক।
