ডেকেছে পাখি
মেলেছি আঁখি
খুলেছি দোর
দুয়ারে আসিল নতুন ভোর।
ভোর গুলো প্রত্যহ কি সুন্দর উজ্জ্বল!
তবু কেন ভাবি আমি?
প্রাণ হয় বড় চঞ্চল।
করোনার আক্রান্তে মরেছে কত প্রাণী গতকাল
যায়নি জানা সেই খবরের ভাণ্ডার
হাসিমুখে নতুন ভোরেও হাতছানি বেদনার,
করোনার আকালেও ভারতের বাজারে ঢল নামে মানুষের
কারা খেয়ে বেঁচে আছে
কারা এক মুঠোও পায়নি,কে খোঁজ রাখে তাদের?
এই বুঝি মহামারী
এই বুঝি অনাহারী
পকেট ভারীর শ্রেনীতুল্য
তাঁরাই কেবল মহামূল্য।
বাকি সব আবর্জনা
প্রশাসন বলেছে, নাঃ
ওদের শিরোনামে রাখবো না,
বাঃ।কি দারুন সুন্দর ভোর এসেছে আমার দ্বারে
হাহাকার আর খালি ব্যাগ দাঁড়িয়ে রেশনের লাইনে;
উত্তর কে দেবে তার ব্যাগের, যে পায়নি মাইনে?
এই সকালের এই মেঘ দেখেনি ওরা এসে
যাদের চুলোর ভাত নিয়েছে কেড়ে করোনার মহামারী এসে,
রাজ্যের প্রাণ ভরা ত্রাণ লয়ে ভেগে যায় বজ্জাত
আহা।ওরা জানেও না,
তোমার নাওয়ে আছে মজুত তাদের বাঁচার বরাত।
আমার এই কলমকে শত্রু ভেবোনা কেউ
আড়াল হতে দেখেছি কত
ভিক্ষারীদের খাবার চুরি করে নেতাগণ করে পান মৌ।
