Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কবিতার শাঁখে শব্দের পরিণয় || Asim Das

কবিতার শাঁখে শব্দের পরিণয় || Asim Das

চেনার জন্য জানার সময়ে জল
ঢেলে ঢেলে ভাসা পরিচয়ে আছো বেশ ,
আমি-ই কেন যে খুঁড়ে খুঁড়ে খলবল
হাড়গোড়ে খুঁজি শেষ মনে অবশেষ !

ভাসমান ভিড়ে তুমি পিচ্ছিল মেঘে
বিবেচনাধীন বৃষ্টির প্রতিভায় ,
আমার আগুন দ্বিগুণ তুষের বেগে
পূর্ণ পুড়েও ধিকিধিকি ভূমিকায় ।

বীজেরা তোমার তাড়ায় জলদি ছায়া ,
আলগা কান্ডে ছায়ার পত্র জ্ঞান
দুর্বল ঝড়ে পতনের প্রচ্ছায়া ,
উড়ি ধানে উড়ু , বাড়ে লালনের ধ্যান ?

জানার জন্য সময়ের দরকার
যোগাযোগে নয় , সংযোগে পরিচয়
সহবাস শিখি রুটি আর তড়কার
কবিতার শাঁখে শব্দের পরিণয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *