এবং এর তারপরে ফের
জিভ থেকে মুখ হয়ে দুমদাম মিশাইল শব্দের হামলা ও মামলা
যুদ্ধের ।
বুদ্ধের সংসার শুদ্ধির
দর্শন -দুধে ছানা কেটে কেটে লুটপাটে বনিকের বিষ্ঠার গামলা
বুদ্ধির ।
মুৎসুদ্দির কাজ সেই দালালির
রাজ্যের দেশ থেকে সূর্যের ঘোড়াদের কেনা -বেচা ফাঁকটুকু লভ্য
বৃদ্ধির ।
ব্যক্তির ডুয়োপলি মিত্রের
বানিজ্য বন্দরে স্বাধীনতা , নুন , কমা , ডট কম মানুষও দ্রব্য
সভ্যের ।
কাব্যের ক’ কই রিপোর্টার ?
শান্তির কার্নিশে বটচারা ডাক দিলে সবুজের মেঘ নামে
বারবার ।
হারবার ইতিহাসে ট্র্যাজেডি
একই বেশে না -ফেরার লিফলেটে লিখে চলে বৃষ্টির খামে খামে
কমেডি ।
হাসবার … বাঁচবার … জাগবার … সারবার … জিতবার…
