Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কবিতার দায় || Asim Das

কবিতার দায় || Asim Das

তোমার কিশোরী ছায়ার ভিতরে
থৈ থৈ রোদ্দুর
প্রথম শাড়ির লোটানো শরীরে
কুঁচির স্রোতোচ্ছাস ,
বিনুনি দুলছে স্মৃতির বৃন্তে ,
পেড়ে আনলেই ফুল
দেরি হয়ে গেলে সময় গুটিয়ে
ছেড়ে যায় স্কুল বাস ।

— দেরি তো হলোই জীবন জমিনে
অভিজ্ঞ শীষে ফলতে
— ফলতে পেরেছো যা ফলা’র ছিলো ,
নাকি বাকি বুকে আক্ষেপ ?
— বাতাসের মতো খুশি হতে হতে
ঝড় হতে হয় ইচ্ছে
রাবনের সিঁড়ি পিঁড়ি পেতে বসে ,
বোঝে না আয়ুর সংক্ষেপ ।

একই গতে থিতু ভাবনার জিনে
চরে’ চরে’ ঘুণ ক্লান্ত
কিশোরীর বোধে উপমার ঘুড়ি
ছুঁই ছুঁই শুকতারা ,
আপশোষ- ভুক মেঘ- চোখ পায়
বৃষ্টির সাক্ষাৎ
কবিতার দায় সমাধানে নয় ,
চেতনায় কড়া নাড়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *