শরীরী যাপনে তালু পেতে আছে
পুরো পৃথিবীর ছাদ ,
গাছেরা পকেট উজাড় করেছে
উজাগর প্রশ্বাসে ।
শস্যের শীষে বাহ্যিক বাসা
অন্তর রাখি কই ,
তাই কি তুমিই দিয়েছো আবাস
‘ মন ভরো ‘ আশ্বাসে !
শারীরিক খিদে জ্বলে’ নিভে থিতু
খাদ্যে এবং কামে ,
মনের নদীতে আগুন -বরফ
মাস্তুলে দিশেহারা ।
তোমার স্বগত প্রশ্রয়ী কূলে
নোঙর সম্মোহন,
সমর্পণের আশ্রয় সুখে
আনন্দে বানজারা ।
