আমাদের কথা হোক মনে মনে,
যেন নিঝুম সন্ধ্যার মতো,
মায়বী আলোকিত আকাশ।
তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে,
শত ভিড়ের মাঝে নীরবতাই হোক,
শ্রেষ্ঠ উপাসনা!
তোমাকে আগলে রাখা,
অভিমান করা,এগুলো হারিয়ে,
যাওয়ার ভয় নয়,
আসলে এটা যত্নে রাখা
কিছ কথা না বলাতেই,
সৌন্দর্য লুকিয়ে থাকে,
কিছু থাকুক না হয় আড়েলে।
গাছের আবডালে!
লোকদেখানো সম্পর্কে,
মায়া হারিয়ে যায়।
সবাই শুধু সাথে চলা দেখুক,
অনুভূতি টুকু থাক অন্তরালে।
ভালোবাসা যতো গোপন ততোই গভীরতা বাড়ে।
কেউ না জানুক, আমাদের কথা হোক মনে মনে।
