Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কথা ছিলো || Jubak Anarjo

কথা ছিলো || Jubak Anarjo

তোমার সংগে আমার একটা কথা ছিলো
কিন্তু কী কথা আমি ভুলে গেছি
শুধু মনে পড়ে তোমার সংগে আমার
একটা কথা ছিলো
তোমার সংগে আমার একটা কিছু হয়েছিলো
কী হয়েছিলো ভুলে গেছি
তোমার সংগে আমার কিছু একটা
হবার কথা ছিলো
সেই কিছুটাও ভুলে গেছি
আমাকে দেখে তুমি ইচ্ছে করেই
বারান্দায় দাঁড়িয়ে থাকতে দীর্ঘক্ষণ
আমায় নিয়ে বন্ধুদের আড্ডায়
অপ্রাসঙ্গিক ভাবেই আমার প্রসংগ
করতে উত্থাপন
এসব মূল কথা নয়
মূল কথা যেনো কী – তাও তো ভুলে গেলাম
শুধু মনে পড়ে- তুমি বলেছিলে –
আমাকে না পেলে
তুমি সত্যি সত্যি খুব মরে যাবে
আর মনে পড়ে যে- এখনো তুমি
সত্যি সত্যিই খুব বেঁচে আছো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *