সভ্যতার বর্বরতা বাড়ে দিনে দিন
মনে মনে ভাবি বসে কোথা হবে শেষ
অযোগ্যরা করে রাজ নেই লজ্জা লেশ
আখের গোছানো কাজ মনুষ্যত্বহীন।
জনজীবন উদ্বিগ্ন জাঁতাকলে পড়ে
পরিত্রাণের পথ যে পায়না বিশেষ
প্রতিবাদ করো যদি যন্ত্রণা অশেষ
গুণীজন বোবা হয়ে থাকে দূরে সরে।
বিশৃঙ্খল পরিবেশ সদা মনে ত্রাস
উন্নয়ণ গতিহীন হতাশার গ্ৰাস।
দ্রব্যমূল্য অত্যধিক ওষ্ঠাগত প্রাণ
বেকারত্ব ঊর্ধ্বগামী শুধু হাহাকার
অভাবের সাথে করে দিন গুজরান
হতাশার তমসায় শিক্ষিত বেকার।
