Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শারদলক্ষ্মী || Roma Gupta

শারদলক্ষ্মী || Roma Gupta

তপন আতপে তপ্ত দুপুর বেলা,
শূন্য কলসে চলেছে পল্লীবধূ,
শীর্ণ নদীতে ভরবে কলস বালা,
ফাঁকা নদীতট, প্রসারিত মাঠ ধূ ধূ।

ফুলে ফুলে ভরা কনকচাঁপার গাছে,
কপোত-কপোতি দুলছে তারই শাখে,
শরৎ আকাশে মধুর রাগিনী বাজে,
শারদলক্ষ্মী আসবে আরতি-শাঁখে।

তুলোর মতন শুভ্র মেঘের দল,
ভেসে ভেসে ফেরে আকাশ-পাথার মাঝে,
শেফালিকা যত বিছায়ে বীথিকা তল,
দশভূজা দেবী চরণ রাঙাবে সাজে।

গগনে আঁচল লুটায়ে রয়েছ বুঝি,
ললাটে তোমার নয়ন কমল আঁকি,
জোছনা আলোকে তোমাকেই শুধু খুঁজি,
বাতায়নে আজ শরৎ দিতেছে উঁকি।

মঙ্গলপ্রাতে চরণ পড়িবে তব,
আসিবে হেথায় জাগিয়া উঠিবে ধরা,
নীপনিকুঞ্জে বকুল বিকাশে নব,
গোলাপি শালুকে রয়েছে সরসী ভরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *