Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এর শেষ কোথায়? || Roma Gupta

এর শেষ কোথায়? || Roma Gupta

আর কত বিশৃঙ্খল, বেআব্রু, অমাঘোর অন্ধকারে নিমজ্জিত সমাজ দেখতে হবে?
কিছুদিন যেতে না যেতেই গণধর্ষণ কান্ড!
অলিগলি ছাড়িয়ে এখন হাসপাতাল, কলেজ, কর্মক্ষেত্রে লাম্পট্যের লালসা।
হায়নাদের লোলুপতা ছাড়াচ্ছে সীমা।
নৈরাজ্যের লেলিহান শিখা চারিদিকে।
প্রতিবাদ করলে পেতে হচ্ছে পুলিশি প্রহার,
আঙুল তুলছে ধর্ষিতার দিকে-
এতো রাতে বেরিয়েছিল কেন?
নিরাপত্তা যেন দিকভ্রান্ত।
মেয়েদের সবকিছুতেই আঁচলে বাঁধা বদনাম।
বিচারের নামে প্রহসন।
এর শেষ কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *