Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এখনও || Robbin Pramanick

এখনও || Robbin Pramanick

এখনও ভাসেনি চাঁদ কালিন্দির জলে
এখনও ডাকেনি পাখি পলাশের ডালে
ঘাসের শিশির ভিজে মুক্ত বিন্দু জমে
নীরবে মাথায় ঘর বেঁধেছে উপর ,

আমার স্বজন বন্ধু এখনও ঘুমাও!

এখনও আকাশ গঙ্গা আসেনি তো ফিরে
এখনও আকাশ জুড়ে সাজেনি বাঙ্ময়
দূরের তাহারা সব ঘুমাতেছে একা
করুন আলোর রেখায় আসে সে নেমে ,

আমার স্বজন বন্ধু এখনও ঘুমাও!

এখনও আমার আশা প্রজাপতি ভাষা
ওড়েনি রঙিন ফুলে মধুর আশায়
এখনও ফেরেনি ঘরে আলোর ভরসা
প্রতিক্ষায় চেয়ে থাকি তোমারই চোখে,

আমার স্বজন বন্ধু এখনও ঘুমাও!

এখনও আকাশ জুড়ে শুধুই ধোঁয়াশা
এখনও ফোটেনি ভাষা অন্তরে আমার,

আমার স্বজন বন্ধু এখনও ঘুমাও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *