ভালোবাসার মানুষটাকে মানুষ কখনো হারাতে চায় না করতে চায় না অবিশ্বাস
চায় – ভালোবাসার মানুষটা সব সময় ভালো থাকুক
অথচ সেই ভালোবাসার মানুষটাই
একদিন অবিশ্বাস করে কষ্ট দেয়
আর মিথ্যে অপবাদ দিয়ে সচেতনভাবে হারিয়ে যায়
আমি ঠিক জানি না তোমার ক্ষেত্রে
এর ব্যতিক্রম হবে কিনা
যদি হয় তাহলে ভেবে নেবো
সম্ভবত আমি তোমাকে ভালোই বাসিনি
ভালোবাসি বলেই
চিৎকার করে বলতে ইচ্ছে করে-
তোমাকে ভালোবাসা আমার এক জনমের ভুল
