Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক আশ্চর্য কবিতার নেশা মৈনাক মেঘে || Asim Das

এক আশ্চর্য কবিতার নেশা মৈনাক মেঘে || Asim Das

এক আশ্চর্য কবিতার জন্ম ইচ্ছে নিয়ে
ডুবে আছি মৈনাকের মেঘে
মেঘ গড়ালেই বৃষ্টির উপত্যকায়
সৃষ্টির ঝর্ণা নদী পরাগের পাল হয়ে যাবে

অথচ পারস্পরিক দূরত্বের অভিশাপ
শুষে নিচ্ছে পিপাসার ধৈর্য্য পরমায়ু
পৌরাণিক পাহাড়ের ডুবজল খেয়ে খেয়ে
কেটে যাচ্ছে নৈশ অভিযানের নভোচর নেশা

আমারই অজান্তে আমার অহঙ্কার ফুটো করে’
শংসা শায়ক এসে ঢ্যাঁড়া মারে কাব্যিক ক্ষতে
অভাবী ভাবনার চিঁড়ে দই পেকে ওঠার আগেই
মাঝারি মশার খাদ্য হয়
আহত অক্ষরবৃত্তের অগোছালো মেদ

এক আশ্চর্য কবিতার ছায়ার প্রচ্ছায়া
উড়ে এসে মিশে যায় মৈনাকের মেঘে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *