Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক অসমাপ্ত জন্ম শোকের সজ্জায় || Asim Das

এক অসমাপ্ত জন্ম শোকের সজ্জায় || Asim Das

আমার অনির্দিষ্ট শোকসভায় যদি সুখী সুখী
স্মৃতি চারণ করতে চাও , অপেক্ষার গাছতলায়
থোকা থোকা ধৈর্যের ফুল চোখে পেতো ,
চোখা চোখা শব্দ পেয়ে যাবে ।

সঙ্গী কালপুরুষের পায়ের ছাপ যতদূর
ঠিক ততদূর আমার শরীর ছায়ার ইতিকথা ।
তোমরা ঠিক ততটুকুই বলতে পারবে
ঠিক যতটুকু আমি বেঁচে ছিলাম ।
না-বাঁচা কথারা শুধু কথার কথা হয়ে যাবে !

কোথায় পৌঁছতে চেয়েছিলাম জীবন , কোথাও কী ?
বিদগ্ধ জীবন জানে না ,
ব্রহ্মাণ্ড বিস্ময়ে আমার সত্তার স্বাধীন -পরাধীন সঙ্কটও না ।

তবুও এক অসমাপ্ত জন্ম শোকের সজ্জায়
সজ্জিত আসর শেষে
আমি তোমাদের কানে কানে যেন বলে যেতে পারি
— এটুকুই সুন্দর । ব্যস্ , আর কিছু নয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *