Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একান্ত আনমনে || Asim Das

একান্ত আনমনে || Asim Das

পদ– এক

চোখ খুলে যত দেখি
চোখ বুজে তার বহু গুন ,
যত দূর তত কাছে
কিভাবে মনের চোখ এতোটা নিপুণ !

পদ — দুই

কিছুতেই ঠিক ঠিক মেলে না সময়
আমার আহৃত কাল , তোর অসময় ।
যখনই চারপাশে ছাইপাঁশ আমাকে গিলেছে
তখনই নির্জন তোর উজবুক সময় জমেছে ।

পদ — তিন

অনুভবে মিলছে বলেই আসছো কাছাকাছি
অমিল হয়েও আছি তো বেশ ব্যস্ত কানামাছি !

পদ — চার

টেনেই আছো , তাই তো যাবো দূরে
টান ফুরোলে হতাম কুনো কুঁড়ে ।

পদ — পাঁচ

এতো যে মুখ একশো আঁধার কোণে
অচেনা নয় , একান্ত আনমনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *