Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একবার মন ছুঁয়ে গেলে || Asim Das

একবার মন ছুঁয়ে গেলে || Asim Das

একবার মন ছুঁয়ে গেলে
কতকাল আয়ু- শ্বাসে তারল্য তা দিতে পারো !
জমাট হলেই ওম তারুণ্য হারাবে ।

নড়বড়ে নামতার সাময়িকী সেতু নয়
রিমঝিম হৃদয়ের ঢেউ ঢেউ আনচানে ঝিলিমিলি স্মৃতি ।
হাবুডুবু হা ডু ডু’র বুড়ি চান নয়
কাছিমের থিতু বোধে চলমান আস্নানে এসো ।

আদেখলা ভূরি- প্রেম সংশয়ে মজে গেলে
ভরা ভালবাসারও শরীর শীর্ণ হয় ।

বহুমুখী বিপথের অক্টোপাসী ছোবল বাঁচিয়ে
চারণ আলোয় চড়ে’ আয়ুস্মান
রেখো থেকো থাক্ থাক্ মুনিয়া -সকাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *