Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একফালি চাঁদ || Roma Gupta

একফালি চাঁদ || Roma Gupta

রাতের আকাশে একফালি চাঁদ
রয়েছে একাকী জেগে,
ক্ষীণ আলোকে ক্ষয়িষ্ণু আবহে
বিষাদ ক্লিষ্ট আবেগে।

স্বপ্নবোনা নকশিকাঁথায় যেন
ছেদ পড়েছে তার,
জোছনা বিলায় তবু হাসিমুখে
যতই থাকুক ব্যথা ভার।

অপূর্ণতার মনখারাপি
মনের বেদন ঢেউ,
নিরালে একাকী সয়ে যায় চুপে
জানতে পারেনা কেউ।

চকোর আসেনা করতে বিহার
জ্যোৎস্না স্নাত হ’তে,
ম্লান মুখে তাই নিখিলের কোণে
রজনী কাটায় কোনোমতে।

তটিনী কিনারে জোনাকির মিটিমিটি
জ্বলা নেভা আলো দেখে,
মনে মনে ভাবে আছি তবু ভালো
স্বর্গীয় সুধা মেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *