Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এই যে মাস্টার || Subrata Mitra

এই যে মাস্টার || Subrata Mitra

এই যে মাস্টার…….
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?
পা থেকে মাথা অব্দি লাবণ্যে পরিপূর্ণ আপনার গ্ল্যামার

এই যে মাস্টার…….
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?
প্রশ্ন জাগে মনে.. দেখে, মান অভিমান শ্রদ্ধা, ভক্তি, আপনার

এই যে মাস্টার……..
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?
তবে কেন পাচ্ছেন ভয়, সাজতে বি•এল•ও করতে এস•আই•আর?

এই যে মাস্টার……
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?
কেনই বা তাহলে করছেন গালে মুখে রং প্লাস্টার?

এই যে মাস্টার……
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?
কিসের কারণে তবে বুক ধরফর করছে আপনার?

এই যে মাস্টার…….
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?
কোন লোভেতে করছেন দালালি? চাকরিটা ভুয়ো নয়তো আপনার?

এই যে মাস্টার……
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?
ন্যায়-নীতির হাতটা শক্ত রাখুন, বন্ধ করুন ধান্দাবাজির কারবার

এই যে মাস্টার…….
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?

এই যে মাস্টার…….
আওয়াজ আমি তুলেই যাব….
যতক্ষণই দেখব সঠিক পথে না এগোচ্ছে মনোভাব আপনার

এই যে মাস্টার…..
ভেবেছেন কি? মোটা টাকা মাইনে নিয়েই হবেন পগার পার?
আমি থাকতে ওসব হতে দেব না আর

এই যে মাস্টার…….
এই যে মাস্টার………..
হাতে আছে তো ব্ল্যাকবোর্ড; চক; ডাস্টার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *