Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আশ্চর্য এক অন্তরার আরণ্যক ছায়া || Asim Das

আশ্চর্য এক অন্তরার আরণ্যক ছায়া || Asim Das

কীভাবে বুনবো পলকা পলক বর্ণে তোমার সমূহ দৃষ্টিবীজ
ক’ পঙক্তি কবিতার ক্ষেতে !
তোমার প্রতিটি দৃষ্টিবীজে যে এক বিঘে বৃষ্টিবাগান !

তুমি লিখেছো , এস এম এস করে জানাতে আমার কথা ।
আমার মনলিপি তো লক্ষ মেগাবাইট পেরিয়ে
শেষ মঙ্গল শিলায় শুধু ঠোক্কর খাবে !

তোমাকে পড়তে পড়তে বিসর্গের সিন্ধু বয়ে যায় ,
লিখতে গিয়ে কোয়ান্টাম কাগজও বিপন্ন বিন্দু মনে হয় ।
ফুল আঁকলে যদি জুঁই এর গন্ধ নাচতো নাকে
তোমার হংসধ্বনি হাসি ফোটাতাম সেই নৃত্যের নীড়ে ।

আসলে , কৃপণ শব্দ হরফ সরগমে
আমরা পরিচিত স্বপ্নের স্থায়ী-ই গাইছি ,
আশ্চর্য এক অন্তরার আরণ্যক ছায়া ছুঁতেও পারছি না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *