তমসাছন্ন এই ধরণীর মুখ
আবৃত অনাসৃষ্টিতে,
আলোয় ভরাও মানস চোখ
আলোর ঝর্ণা বৃষ্টিতে।
শিক্ষার আলোয় দাও ভরিয়ে
রাখো অশিক্ষারে দূরে,
সমাজের চোখ দাও খুলে শিক্ষায়
দাঁড়ায় যেন সবাই ঘুরে।
সুশিক্ষিত সমাজ গড়ে তোলে
দেশ মজবুত আধারে,
বিজ্ঞান সচেতনতা ভেঙে ফেলে
প্রথা যা আছে কুসংস্কারে।
সামাজিক রোগ মিশে যাবে ধুলায়
দূর হবে সচেতনতায়,
শিক্ষিত সমাজ আপন চেতনায়
সোজা মেরুদণ্ডে দাঁড়ায়।
