Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আমি জীবন্ত লাশ || Sarbani Das

আমি জীবন্ত লাশ || Sarbani Das

নৈঃশব্দের মিছিলে গুটি গুটি পায়ে আমি জীবন্ত লাশ
কানাকানি ফিসফিস মৃত্যুর খুব কাছাকাছি
ভালোলাগা ভালবাসার কারচুপিতে বন্দি
রহস্যে রোমাঞ্চে টানটান জীবনের গল্প।

কালের পদধ্বনি ব্যারিকেট ভাঙে
ঝরাপাতা ইঙ্গিত দেয় বেলাশেষের
সারি দিয়ে দাঁড়িয়ে অনাদর বিদ্রুপ ভেংচি
নাকছাবি ইতিহাসে ধূসর প্রলাপ।

দুয়ারে দাঁড়িয়ে কাঁদে খুশি আনন্দ হাসি
বেআব্রু বক্ষ ভালোবাসা খেতে চায়
নিদারুন চোখে রক্ত অশ্রু একাকার
জীবন্ত লাশ একটুকরো শান্তি খোঁজে।

তালাবন্ধ ঠোঁট অভাবে নিশ্চুপ
কত খু নে কৌতূহল – জিজ্ঞাসা শব্দের আঁচড়
ধর্মঘটে জীবনের রেলগাড়িটা
জীবন্ত লাশ হকারের চাঁদের মতো অসুখী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *