কেউ যখন অবহেলা অপমান নিয়ে আঘাত করে,
আমি একটুও হতবাক হইনা,
দুঃখ পাই হয়তো কিন্তু মনে পড়ে
আরে আমি তো ওর অসময়ে পাশে দাঁড়িয়েছিলাম।
একটু হাসি নিজেকে বোঝাই আর বিড়বিড় করে বলি
ও নিজেকে পরাজিত বোধ করেছিলো যখন, তখন আমি বন্ধু হয়ে সাক্ষী ছিলাম।
যখন তার পথ অন্ধকার,
আমি আলো নিয়ে তাকে দিশা দেখিয়েছিলাম।
তাই সে আমার আত্মসম্মান বোধে
আমাকে আঘাত করতে পিছুপা হয়নি।
সে অনেক কিছু উপহার দিয়েছে
কিন্তু অপমান ও দিলো সাথে উপহারে।
নিজেকে মহৎ প্রমাণ করার শখ তার আছে
কিন্তু উপলব্ধি জন্মাইনি।
আমার তোমার আশেপাশে এমন প্রচুর অকৃতজ্ঞ মানুষ দেখতে পাবে।
কিছু লোক আত্মসম্মান হরণ করবে
কিছু আবার ভীষণ অকৃতজ্ঞ স্বার্থপরতা দেখাবে।
এদের নিয়েই তো সমাজ,
এদের নিয়েই তো জীবন
এদের মধ্যেই বাঁচতে হবে
এদেরকে নিয়েই এগিয়ে যেতে হবে
প্রতি পদক্ষেপে মানুষ চিনে চিনে।

জন্মাইনি নাকি জন্মায় নি?