চোখ রাঙানি সয়েছি অনেক আর তো আমরা সইব না,
মুখে কুলুপ এঁটে নারী অশ্রুধারায় বইব না।
চোখে চোখে চোখ রেখে প্রশ্ন করি আজ তবে,
স্বাধীন দেশে আজও কেন পিছিয়ে নারী আর রবে?
আত্মসম্মান বোধ থাকাটা নারীর কোন চাহিদা নয়,
নিজ অধিকার ছিনিয়ে নিতে লড়াই মোদের করতে হয়।
চোখ রাঙানি প্রতিপদে রাস্তাঘাটে প্রতিবাদে,
গর্জে ওঠো অস্ত্র ধরো,পড়ার আগে মরণ ফাঁদে।
