Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আমি কলমের আমি সময়ের || Subrata Mitra

আমি কলমের আমি সময়ের || Subrata Mitra

আমাকে কেউ জড়িয়ে জড়িয়ে রেখো না
আমি কারোর আপন হতে চাই না;

আমার কলমকে যারা আপন করতে পারে না আমি তাদের আপন হতে পারি না;

আমার কলমের ঝাঁজে
তোমাদের মত ধান্দাবাজেরা মরবে মাঝে মাঝে;
তোমরা আমায় মেনে নিতে পারো না।

অতএব; আমিও তোমাদের মেনে নিতে পারব না
আমাকে কেউ আপন করতে এসো না
এই সমাজ,সভ্যতা,সংস্কৃতিকে যতবার আপন করতে চেয়েছি
ঠিক ততবারই এই সবার হতে ব্যথিত হয়েছি,

এই নষ্ট ভন্ড সমাজ আমাকে মেনে নিতে পারেনি
আমাকে তোমরা আর জড়িয়ে জড়িয়ে রেখো না
আমি কারোর আপন হতে পারব না।

আমি আপন ছিলাম শুধু সময়ের
আমি আপন ছিলাম শুধু কলমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *