সবাই খারাপ বলে গেল
কেউ ভালো বলল না
সবাই দূরে সরে গেল
কেউ কাছে আসলো না
সবাই …………..
আমি কি করতে পারি নি সেটা নিয়েই ভাবতে থাকলো।
আমি যা যা করতে পেরেছি তা নিয়ে কেউই ভাবলো না
একটু পান থেকে চুন খসে পড়লেই
তোমার মায়াবী চোখ হয়ে ওঠে ব্যাঘ্র চক্ষু
সোজা কথা সোজাভাবে
সোজা পথে সোজা ভাবে চললেই
নিমিষেই তোমরা হয়ে ওঠো মানুষ খেকো দস্যু,
আমার ভাষা বুঝবার লোক নেই এই পৃথিবীতে
আমার কথা শুনবার শ্রোতা নেই এই জগতে
আমি জগতের কাছে পরিপূর্ণ চাদরে মোড়া একটা ফালতু জীব।
