Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আবোল তাবোল কবিতা || Kaushik Ganguly

আবোল তাবোল কবিতা || Kaushik Ganguly

অলৌকিক উদ্ভাসে আমরা
হারিয়ে যেতে চাই অজানায়,
ব্যাকরণ না জেনে লিখে
ফেলি একগুচ্ছ কবিতা,
তবু আমরা ভেবে নিই
বিশ্বসংসারের কথা,
ভাবুক এই পৃথিবীতে
আমরা ভুলভাল তাই
অন্যরকম ভাবনা ভেবে
চলি আবোল তাবোল,
সংসার সীমান্তে প্রবেশ করতে
চিরকাল ভয় লাগে,
ভয় লাগে দুঃস্বপ্ন দেখতে,
তবু আমি আগুন জ্বালাতে
ভালোবাসি নিভন্ত মন গুলোর
ভেতরে, যারা স্বার্থের লোভে
গুটিয়ে থাকে, তাদেরকে বলি,
জাগো জাগা ঘুম থেকে নইলে
সর্বনাশ নেমে আসবে জীবনভর,
তবু আমাকে লিখতে হবে,
তবু যতদিন বাঁচবো ততদিন
একটা মেসেজ রেখে যেতে হবে,
এই ভঙ্গুর সমাজে,
এই পচা সমাজে,
ঝলসানো রুটির মতন
একটা চিহ্ন রেখে যেতে হবে।
অলৌকিক উল্লাসে,
যাতে যখন থাকবে না
মোর পায়ের চিহ্ন,
তখন কারো কারোর চোখে জল
পড়বে কয়েক ফোঁটা ,
কেউ পড়তে থাকবে
আমার ফালতু কবিতাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *