Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আত্ম-বুলেটিন || Asim Das

আত্ম-বুলেটিন || Asim Das

আমার শব্দ বিলাসের রাশ টানতে গিয়ে
আরও বেশী অনুপ্রাস অলঙ্কারের নেশা বেড়ে যায় ।
মাঝে মাঝে মনে হয়
কবিতা শরীর কী এতো অক্ষর ধকল সইতে পারছে !

আমি সহজেই লিখতে পারি ,
” আত্ম আয়না আমাকে শুদ্ধ করো
যেন কবিতার যোগ্য হতে পারি । “
এতে আমার সন্তুষ্টি আসে না
আমাকে লিখতেই হয় ,
” আদুল আত্ম আয়না আমাকে সপাটে শুদ্ধ করো
যেন কাকচক্ষু কবিতার জলজ যোগ্য হতে পারি । “

কেউ বলেন , শব্দ যাদুকর , কেউ শব্দ পরিব্রাজক ।
লজ্জা পেয়ে মনে মনে বলি
আসলে শব্দ শাক দিয়ে কাব্য প্রতিভার অপূর্ণতা ঢাকি !

বড় সংশয়ে থাকি
ভাবনার অনুবাদে আমি ভুল না ঠিক !
মধ্যবর্তী হবার ইচ্ছে হয় , পথের পদ্ধতি জানি না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *