হাঁটলে তোমার মায়ার ছায়া পড়ে
পথ খুশী নয় ছায়া পেয়েই মোটে ,
শরীর গন্ধ মনে মাখতে চায়
অবুঝ হলে আছাড়-ই ফুটনোটে ।
ছড়ছড়িয়ে পালের বাতাস হতে
পান্থ পথের ঋণ মেটাতে হয় ,
চোটের চেটোয় অভিজ্ঞতা বাড়ে
আনন্দ ক্ষত মিলেই যে সঞ্চয় !
তা’ দিলে কি সব স্বরেরাই ফোটে !
বাতিল যারা তাদের তুলে ধরো ,
তবলা – চামে না কাড়লে রা , তাক
তেরে কেটে ঝরবে ঝরো ঝরো !
সৃজন সুখে বৃষ্টি নামাও বুকে
ভিজিয়ে নিও শুকনো অনুভুতি ,
একটা বীজ-ই হাজার ভ্রূণের প্রাণ
কালের চক্রে রৌদ্র মেঘের দ্যুতি ।
