Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আজো খুঁজে বেড়াই || Swapna Dutta Chowdhury

আজো খুঁজে বেড়াই || Swapna Dutta Chowdhury

জন্মেই তোমায় প্রথম দেখি
প্রথম বাস পাই,
তোমার পরশ গায়ে মেখে
জীবন কাটাই।
তোমা বিনা অস্তিত্ব হীন
এই অধমের দিন,
ছাড়তে হল তোমায় তবু
মায়ার বাঁধন কঠিন।

মাগো তুমি জনমে মরনে
আছো নাড়ীতে বাঁধা,
মাতৃ ঋণ যায়না কখনোই
ইহ জীবনে শোধা।
তোমায় ভুলে রহিব কেমনে
জানেনা এই অধমে,
যদি করি কোন অপরাধ মা
ক্ষমিও তবে এ দীনজনে।

অকাতরে তুমি বিলিয়েছ তোমার
স্নেহ মমতা আছে যত,
করেছো রক্ষা সন্তানকে রেখে
বুকে আগলে অবিরত।
দাওনি তুমি কষ্ট পেতে
নিয়েছো নিজে বুকপেতে,
তোমার মহিমা বিস্তৃত চারিধার
সব মায়েদের হতে।

কোথায় আছো জানিনা মা
আজো খুঁজে বেড়াই ,
সাঁঝ আকাশে তারাদের মাঝে
যদি কভু দেখা পাই।
স্বর্গাদপি গরিয়সী তুমি যে
আমার স্নেহময়ী মা,
নিজের তুলনা নিজেই তুমি,
করি কি ভাবে বর্ণনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *