Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আজকের কর্ম আগামীর ফল || Subrata Mitra

আজকের কর্ম আগামীর ফল || Subrata Mitra

আজকে তুমি যে বীজ বপন করবে
কাল তুমি ঠিক সেই ফলন পাবে
আজ তুমি যতটুকু সুযোগ দিচ্ছ
কাল ওরা এর চেয়ে অনেক বেশী সুযোগ নিতে চাইবে

আজ তুমি যেটাকে ছোট্ট ও সূক্ষ্ম ভুল ভাবছো
কালকে এটা মস্ত বড় ভুল হয়ে দাঁড়াবে
আজ এই শিশুটিকে যে খারাপ অভ্যাস ধরিয়ে দিচ্ছে
কাল তা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে

আজ তুমি যে প্রতিবাদকে কোনোভাবেই মানতে পারছনা
কালই তোমার সে প্রতিবাদের প্রয়োজন হবে
আজ তুমি যা কিছু নিয়ে ঝগড়া; অশান্তি করছো
কাল এগুলোই তোমার অভিশাপ হয়ে ধরা দেবে

আজ তুমি যে কারণে দম্ভ; দাপট; আত্ম-অহংকারী রূপে থাকছ
কাল এই বৈশিষ্টগুলোই তোমায় চরম নিম্নে নামাবে
আজ যে আওয়াজে তুমি মাথাচাড়া দিয়ে উঠছো
কাল ঠিক এই বৈশিষ্ট্যের কারণেই তুমি থামতে বাধ্য হবে।

আজ তুমি যদি নিজের কর্মকে দূরদর্শিতার সাথে না দেখো
কাল তবে তোমার ভুল দূরদর্শন গভীর অন্ধকারের পথ দেখাবে
আজকের মর্ম, আজকের ধর্ম, আজকের আলো বাতাস জল
আজকের অনুধাবন, আজকের অনুশাসন,আজকের কর্ম, আগামীর ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *