Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আজও ভুলতে পারিনি || Swapna Dutta Chowdhury

আজও ভুলতে পারিনি || Swapna Dutta Chowdhury

হেমন্তের সকালে,
নবারুণ ছুঁয়ে গেছে নীড়,
অতীত স্মৃতিরা সব একে একে,
এসে করে ভিড়।

কৌশানির সূর্যোদয়ে
অপেক্ষায় দাঁড়িয়ে সবাই ,
হঠাৎ নিস্তব্ধতা ভেঙে হল খান খান ।
খিল খিল হাসিতে
সুরের ঝর্ণাধারায় উঠল তান।
চমকের বিহ্বলতায়
পিছন ফিরে তাকিয়ে দেখি ,
আনন্দে আত্মহারা দাঁড়িয়ে তুমি একা।
সূর্যোদয় ভুলে মুগ্ধ নয়নে-
শুধুই তোমাকে দেখা।

আধো ঘুম, আধো জাগরণে,
পাহাড়ি প্রভাত, বিহঙ্গ কূজনে,
হৈমন্তিক, নবারুণ পেলব পরশে
শিশির ভেজা পায়ে
হরষে প্রকৃতি অপরূপ ।
সারল্যে স্নিগ্ধ ,
উচ্চ কলোছ্বাস উচ্ছল যৌবন তরঙ্গ ঝঙ্কারে,
মনোহরিণী এ রূপ !
শুধু তোমাকেই সাজে।
ভুলতে পারিনি সে রূপ
অপরূপা তুমি-
আজও তোমায় ভুলতে আমি পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *