কাছেই তো আছি তবু ভাবো
অনেকখানি আছি বুঝি দূরে,
আকাশের বুকে মেঘ ভাসে,
ওড়ে সরে সরে যায় যে ঘুরে।
তুমিও কি এভাবেই ভাবো,
তাই দেখিতো আঁকড়ে ধরো,
যাই নি কোথাও,পাশে আছি
ভয়,হতাশাকে জয় করো।
ওরে মেঘ দল,খুবই চঞ্চল,
দূর দেশে যাস সাঁতার পার,
আকাশের ভয় সত্যি যে হয়,
একাকী শূন্যতায় জেরবার।
কত পাখি করে ডাকাডাকি
খায় সবুজের কোলে দোল,
বৃষ্টি ফোঁটায় মেঘ আকাশের
থেমে যায় যাবতীয় কোলাহল।
